1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

জবি ছাত্রদলের নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ

আরাফাতুল হক চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে আজ সকাল ১০ টায়, ইসলামপুর, বাদামতলী ও মিটফোর্ড হাসপাতালের সামনে কয়েকটি রাস্তায় লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রবিবার (৩১ শে ডিসেম্বর) জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা  বলেন, ভোট চাওয়ার যেমন অধিকার আছে, তেমনি একতরফা বা ত্রুটিপূর্ণ নির্বাচনে না যাওয়ার, ঐ ভোট বয়কট করার এবং জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানোর অধিকারও রাজনৈতিক দলগুলোর রয়েছে। ডামি নির্বাচন কমিশন সেই অধিকার খর্ব করেছে।
তিনি আরোও বলেন, হারানো বাংলাদেশ ফিরে পেতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও অন্যান্য গণতন্ত্রকামী বিরোধী দলগুলো যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন,তা সফল করে অবৈধ সরকারকে বিতাড়িত করে, নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন পরিচালনার জন্য, আগামীর প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার সর্বোচ্চটা দিতে প্রস্তুতি রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ সভাপতি এম এ ফয়েজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ,আসিফ আল ইমরন, সহ সাধারণ সম্পাদক আরমান হোসেন।
আরও  উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ। সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, মাহবুব আলম, ফয়সাল মুরাদ, রাহাত, মেহেদী, আয়াত ও সোহেল। সদস্য রায়হান,আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com