1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল, শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা বানারীপাড়ায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রব মৃধার জানাজা সম্পন্ন সাথী আক্তার হত্যার ঘটনায় গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাদারীপুরে মানববন্ধন ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার পালিয়ে গেছে মূল হোতা মেহেদী। সড়ক নির্মাণে কয়রায় নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ: ২৪ ঘণ্টায় দুই খুনি গ্রেফতার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার শ্রী শ্রী লোকনাথ – রামঠাকুর সেবাশ্রমের বাসন্তী পুজা ২৪ মার্চ থেকে শুরু কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ হয়েছে। ১০ কেজি করে জন প্রতি দেয়া হয়েছে এই চাল। যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

জমি নিয়ে কলহ, চাচাত ভাইয়ের হাতে ১ সন্তানের মা নিহত,আহত ৩

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৮৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের শুকরানী খাতুন (৩৫) আপন চাচাতো ভাই নিয়ামত ও মামুনের হাতে নৃশংস ভাবে খুন হয়েছে।
৫ জুলাই শনিবার সকাল ৯ টার সময় শুকরানীর বাবা সবুর আলীর বাড়িতে এঘটনা ঘটে।জমি নিয়ে কলহের জেরে উভয় পক্ষ কথা কাটাকাটির একপর্যায়ে নিয়ামতের ধারালো দেশী অস্ত্রের আঘাতে শুকরানী মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চিকিৎসা ছাড়াই নিহত হন।৯ মাসের ১ কন্যা সন্তানের জননী শুকরানীর স্বামীর বাড়ি পাশের গ্রাম বড় মহিশপুর । তার স্বামী বিদেশে থাকে। আহত শুকরানীর বাবা সবুর আলী,মা পারুল বেগম ও ছোট বোন লিপি কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনা স্থলে পুলিশ প্রত্যক্ষদর্শীদের ঘটনার বিবরণ শুনেন এবং লিপিবদ্ধ করেন। এসময় ধাইনগর ইউপি চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এঘটনায় কাউকে আটক করা হয় নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com