1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, রাজনগরে যুবক গুরুতর আহত

 হাবিবুর রহমান নাজমুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

: রাজনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলায় তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে এবং শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক বিকাল ৩ টার দিকে রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আহত যুবক মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। আহত যুবকের মাথা ও ঘাড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা এগিয়ে আসে।
আহত যুবকের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
রাজনগর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com