বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবাইদা রহমান এর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এর ২৬ অক্টোবর ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ সাইজুদ্দিন আহাম্মেদ । তিনি এক বিবৃতিতে বলেন- তারেক কন্যা জাইমা রহমান আপন কৃতিত্বে সমুজ্বল। জাইমা রহমান লন্ডনের পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে ১ম স্থান অর্জন করেন। তিনি বর্তমানে ব্যারিস্টারি পড়াশুনা কৃতিত্বের সাথে শেষ করেছেন।তাঁর দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দাদী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরসূরি হোক আর আদর্শের উত্তরসূরি হোক সব দিকে জাইমা সেরা। তিনি গনতন্ত্রের কন্যা এবং বাংলাদেশের ভবিষ্যৎ। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।