জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সাংবাদিক সংগঠন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠান শুরুতে দেওয়ানগঞ্জ সংবাদ ঘর’র উদ্যোগে নব-নির্বাচিত কমিটির উপদেষ্টা, সম্পাদক মন্ডলী ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার রাতে সংবাদ ঘরের স্বত্বাধিকারী মুস্তাফিজ সালাম সজীব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাব নব-নির্বাচিত সভাপতি আতিকুর রহমান সাজু,উপদেষ্টা খাদেমুল ইসলাম, মদন মোহন ঘোষ, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন রেজা রুমেল প্রমুখ।
এ সময় নব-গঠিত কমিটির উপদেষ্টা শাহীন মাহমুদ সাদা,সহ-সভাপতি খাদেমুল ইসলাম অলিদ, বিল্লাল মন্ডল, ফারুক মিয়া ,দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু, কোষাধ্যক্ষ মাহমুদুল হক জাহিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নূরে এলাহী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক মীর প্লাবন লাবলু, কার্যকরী সদস্য রুহুল আমিন হারুনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকরা সংবর্ধনা আয়োজনের জন্য সংবাদ ঘর- কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন, গণমাধ্যমের পেশাগত মান উন্নয়ন প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।