১৫/০৩/২০২৪ খ্রি: তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের সাথে জামালপুর জেলা সার্কিট হাউজে ডিসি মহোদয়ের উপস্থিতিতে জামালপুর জেলার বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি ও করনীয় বিষয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জামালপুর পবিসের জেনারেল ম্যানেজার, বাপবিবোর্ডের নির্বাহী প্রকৌশলী (এসওডি), জামালপুর, পিজিসিবি ও বিপিডিপি এর প্রতিনিধি এবং জামালপুর পবিসের ডিজিএম /এজিএম গণ উপস্থিত ছিলেন। সভায় জামালপুর পবিসের বিদ্যুৎ বিতরণের অবস্থা, লোডশেডিং, শেরপুর গ্রীডের টি-৪ পাওয়ার ট্রান্সফরমার (রৌমারী ও হালুয়াঘাট ফিডারের লোড বরাদ্দ সহ), ঘাটাইল গ্রীড উপকেন্দ্র হতে জামালপুর ও ময়মনসিংহ পবিস-১ এর বিভিন্ন ৩৩ কেভি ফিডারে লোড বরাদ্দ সহ চালুকরণ এবং জামালপুর ইউনাইটেড পাওয়ার প্লান্টের উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।