1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

জয়পুরহাটে অবৈধভাবে ধান মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

আল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটে অবৈধভাবে ধান মজুত করায় ব্যবসায়ীকে জরিমানাজয়পুরহাটে লাইসেন্সের শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে ধান মজুত করার অপরাধে লোকমান আলী নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শুক্তাহার এলাকায় র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্য দফতরকে সঙ্গে নিয়ে একটি  গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। গোডাউনে প্রায় সাড়ে ৩ শ’ মেট্রিকটন ধান মজুদ অবস্থায় পাওয়া গেছে। ক্রয় বিক্রয়ের রশীদ না থাকায় এবং অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ধরে গোডাউনে ধান মজুদ রাখার দায়ে ব্যবসায়ী লোমান আলীকে ৩০ হাজার টাকা জরিমাণা করা হয়। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে গোডাউনে মজুদ ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেওয়া হয়।

এ সময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com