1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

ঝড় তুলতে আসছেন হার্ড হিটার ডুসেন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে
বিপিএলের চলতি আসরে একের পর এক বড় তারকাকে দলে নিয়ে চমকে দিচ্ছে রংপুর রাইডার্স। দলটির ডেরায় এবার যোগ হলো দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার ব্যাটার ফন ডার ডুসেন। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যঞ্চাইজিটি
গতকাল রোববার (২৮ জানুয়ারি) রাতে এক বিবৃতির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি। যদিও কবে থেকে তাকে পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এসএ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন এই টপ অর্ডার ব্যাটার।
জানা গেছে, স্থানীয় সেই লিগ শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। এই আসর শেষ করে বিপিএলে যোগ দিতে পারেন ডুসেন। যার মানে বিপিএলের নকআউট পর্বে রংপুরের জার্সিতে দেখা যেতে পারে এই ব্যাটারকে। এসএ টোয়েন্টিতে এখনও পর্যন্ত ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ডুসেন। এমআই কেপ টাউনের হয়ে ৭ ম্যাচ খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২৩১ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৫৫ স্ট্রাইকরেটে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি।
ডুসেন ছাড়াও রংপুরের হয়ে মাঠ মাতাচ্ছেন বাবর আজম, ব্রেন্ডন কিং ও আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটাররা। যারা চলতি আসরের রংপুরের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন। নিজেদের ব্যাটিং ভিতকে আরও মজবুত করতেই ডুসেনকে দলে নেওয়ার সিদ্ধান্ত রংপুরের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com