1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ট্রাকের ধাক্কায় বগুড়া-৩ আসনের লাঙ্গলের প্রার্থী আহত হাসপাতালে ভর্তি

নয়ন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

শুক্রবার সন্ধার দিকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বর্তমান এমপি ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইষলাম তালুকদার ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ¯’ানান্তর করা হয়েছে। পুলিশ ওই ট্রাক আটক করেছে।

বর্তমান এমপি ও আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম তালুকদারের ব্যক্তিগত সহকারি মোঃ সাঈদ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে গনসংযোগ করার জন্য আদমদীঘি উপজেলায় আসার জন্য দুপচাঁচিয়া উপজেলা কার্যালয়ের সামনের সড়কে অপেক্ষা করছিলেন,এসময় একটি দ্রæতগতির ট্রাক তার গাড়ীটিকে সজোরে ধাক্কা দেয়। তিনি আরো বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে।

এবিষয়ে দুপচাচিয়া থানার অফিসার ইনচার্য সনাতন চক্রবতি সাংবাদিকদের বলেন এমপিকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ট্রাকটির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এই দুর্ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com