1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

ট্রান্সজেন্ডার ইস্যুতে হেফাজতে ইসলাম

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়াদি এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার হেফাজতের এক জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

সভায় আগামী ৫ ফেব্রুয়ারি (সোমবার) হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলন এবং ঢাকায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং শীর্ষ ওলামা মাশায়েখদের নিয়ে জাতীয় শিক্ষা সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাজিদুর রহমান বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে দেশের সব সেক্টরে চলছে নানারকম আলোচনা-সমালোচনা। আমরা এ দেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ইসলামী মূল্যবোধ ও জাতিসত্তাবিরোধী পাঠ্যক্রমের পরিবর্তন দাবি করায় তাকে চাকরিচ্যুত করে ব্র্যাক মানবাধিকারবিরোধী কাজ করেছে। ব্রাক ট্রান্সজেন্ডার নামক কুফরি মতবাদ বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আসিফ মাহতাবকে শিক্ষক হিসেবে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দেশবাসী তাদের সকল সহযোগী প্রতিষ্ঠানকে বয়কট করতে বাধ্য হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, মুফতী জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হারুন ইজহার, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা মীর ইদরিস, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com