1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৭ বার পড়া হয়েছে

ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

২১ সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ও ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ এর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ এ বিভিন্ন ক্যাটাগড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কর্মকান্ডে শ্রেষ্ঠ নির্বাচিত করেন।

এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোউন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে উন্নয়নে বিশেষ অবদান রাখায় নাসির উদ্দিন আহমেদ ঝিলুকে উপজেলান পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমি সর্ব প্রথম প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নজর দিয়েছি। ছোট বেলা থেকে একটা শিশু শুধু লেখাপড়া করে বড় হলে হবে না তাকে খেলাধুলা গান বাজনা বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মনোযোগী করে গড়ে তুলতে হবে।

তবেই শিশুরা স্কুলে আসতে আনন্দ পাবে এবং লেখাড়ার পাশাপাশি তারা স্কুলের প্রতি আগ্রহ বাড়বে। কোন শিশুই যেন লেখাপড়া থেকে ঝড়ে না পড়ে সেই চেষ্ঠা আমাদের অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com