1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী সেজে উঠে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আনন্দ রায়, সদর উপজেলা প্রতিনিধি গাজীপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে
গাজীপুর জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী সেজে উঠে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বিএনপির ডাকা হরতালের মধ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০-১৫ জন লোক স্থানীয় পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আশুলিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, বাইরে থেকে কাউকে আগুন দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com