1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ মঙ্গলবার এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ*ভি*যা*নে ‌দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

তফসিল ঘোষণার আগেই জনমনে গুঞ্জন, মেলান্দহ উপজেলায়।

মোঃবায়েজিদ কবির
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে
সবে মাত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হল,শেষ হওয়ামাত্রই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। কয়েকটি ধাপে নেওয়া এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে জানুয়ারি মাসের শেষের দিকে।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইতিমধ্যে মেলান্দহ উপজেলায় জনমনে শুরু হয়েছে গুঞ্জন, অধিকাংশ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে দুই দুইবারের সফল মেয়র হাজী দিদার পাশার নাম, ফেসবুকের পরতেপরতে ভেসে বেড়াচ্ছে হাজী দিদার পাশার ছবি।

এবার উপজেলা নির্বাচনে নৌকার মাঝি হিসেবে হাজী দিদার পাশা কে দেখতে  চাই।আওয়ামীলীগ  প্রিয় ছোট বড় অনেক নেতাকর্মীর ফেসবুকে পোস্ট করা দাবি যুক্ত ছবি প্রতিনিয়তই দেখা যাচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের “প্রতিষ্ঠাতা সভাপতি”
স্বাধীনণতা পরবর্তী মেলান্দহ-মাদারগঞ্জ আসনের প্রথম সংসদ সদস্য . মরহুম ডাঃ নূরুল ইসলাম এর কনিষ্ঠ রাজপুত্র হাজী দিদার পাশা ।

একসময়ের তুখোড় ছাত্র নেতা, জননন্দিত সফল দুই দুই বারের সাবেক পৌর মেয়র,বর্তমান জামালপুর  জেলা আওয়ামীলীগের সহসভাপতি
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, সমাজসেবী । ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার দেখেনি কেউ। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়।  সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য।  এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে পাশে থাকেন।

মেলান্দহ উপজেলার সাধারণ কিছু  মানুষের কাছে, হাজী দিদার পাশার সম্পর্কে  জানতে চাইলে, তারা বলেন।  আমরা নেতা বা চেয়ারম্যান বুঝি না, হাজী দিদার পাশা  একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদে থাকলে আমাদের তথা মেলান্দহ উপজেলার উপকার হবে। আমাদের দুঃখ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যাবে তাঁকে ।

নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় পৌর মেয়ের  হিসেবে সব শ্রেণির মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন সাবেক  মেলান্দহ পৌরসভার  জনপ্রিয় মেয়র হাজী দিদার পাশা ।

মেলান্দহ উপজেলা বাসির আকাঙ্ক্ষা,  যেন সব বাঁধা বিপক্তি ডিঙিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারেন কাঙ্খিত লক্ষ্যে।
শুভ কামনা নিরন্তর।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com