1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ

তামাক চাষ বাড়ছে কুষ্টিয়াতে

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪২১ বার পড়া হয়েছে
কুষ্টিয়াতে বছরের পর বছর তামাক চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে ধানসহ বিভিন্ন রকমের ফসলের চাষ দিনদিন কমে যাচ্ছে।এলাকাবাসী জানান, তামাক চাষের জন্য প্রান্তিক কৃষকদের বিভিন্ন সিগারেট কোম্পানি অগ্রিম সার, টাকাসহ নানাভাবে প্রলোভন দিচ্ছে। ফলে কৃষকরা অন্য ফসলের পরিবর্তে তামাক চাষে ঝুঁকছে।
কুষ্টিয়ার বিভিন্ন  এলাকায় শত শত বিঘা জমিতে তামাক চাষ হচ্ছে। এসব জমিতে এক সময় সবজি চাষ হতো। এখন  শত শত বিঘা জমিতে তামাক চাষ হচ্ছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা  সাতবাড়িয়া গ্রামের তামাক চাষি রশিদুল মালিথার জানান, এক বিঘা জমিতে তামাক চাষে খরচ হয় ২৫ থেকে ২৮ হাজার টাকা। আর বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। খরচখরচা বাদ দিয়ে বিঘা প্রতি লাভ থাকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অন্যদিকে বিভিন্ন সিগারেট কোম্পানি অগ্রিম টাকা ও বিভিন্ন কীটনাশক দিচ্ছে। এজন্য কৃষকরা ধান কিংবা সবজি চাষ না করে তামাক চাষে ঝুঁকছেন।
এলাকায় শীত মৌসুমে বিভিন্ন জমিতে সবজি চাষ হতো। দেশি-বিদেশি তামাক কোম্পানি চাষিদের সবজির পরিবর্তে তামাক চাষের উদ্বুদ্ধ করছে। এখন সেই সব জমিতে তামাক চাষ হচ্ছে।
মিরপুর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ‘কৃষকদের নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তামাক চাষের পরিবর্তে ভুট্টা কিংবা সবজি চাষ করতে। কিন্তু অধিক লাভের আশায় কৃষকরা প্রতিবছর তামাক চাষে ঝুঁকছে। তবে আশা করছি- ভবিষ্যতে তামাক চাষ কমে আসবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com