1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সেতাবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯

তীব্র শীত ও ঘন কুয়াশায় আলুর মড়ক রোগে দুশ্চিন্তায় চাষি

সুমন চন্দ্র রায় 
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে
উত্তরের জেলা লালমনিরহাটে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হলেও দেখা মিলছে না সূর্যের। হিমশীতল পশ্চিমা বাতাসে ভেসে আসছে ঘন কুয়াশা। আর এতেই মারাত্মক ক্ষতিতে পড়েছেন আলু চাষিরা।
পশ্চিমা বাতাসে আলুর লেট ব্লাইট বা মড়ক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় পচে যেতে শুরু করেছে আলু গাছের পাতা। ছত্রাকনাশক স্প্রে করে আলুর ক্ষতি কমানোর চেষ্টা করছেন কৃষক।
এমন অবস্থা চলতে থাকলে বাড়বে উৎপাদন খরচ আর এতে ন্যায্যমূল্য না পেলে সর্বশান্ত হবে কৃষক। কৃষকদের দাবি, উৎপাদন খরচ বাড়ায় বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে কৃষকরা লাভবান হবেন।
কৃষি অফিস বলছে, অনুমোদিত কীটনাশক ছিটিয়ে এ রোগ নিয়ন্ত্রণে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। এদিকে আবহাওয়া অফিসের তথ্য মতে সহসাই কাটছে না এমন বৈরি আবহাওয়া।
জেলায় এ বছর ৬ হাজার ৪শ’ ৫৫ হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে। তবে লেট ব্লাইট রোগের দেখা দেয়ায় এখন চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com