1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তৃতীয় বারের মতো আবারও খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী নির্বাচিত

মোঃ বাইজিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট। গতকাল রোববার রাত ৮টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।

দিঘলিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ জানান, নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিলো। আমরা প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব সহকারে দেখেছি। তবে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ সকল বাহিনী নিয়োজিত ছিল এবং তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছে। এ আসনে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

খুলনার রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া এই তিন উপজেলা নিয়ে খুলনা ৪ আসন গঠিত। সংসদীয় এই আসনে ভোটযুদ্ধে অংশ নেন মোট ১২জন প্রার্থী। এই তিন উপজেলার মধ্যে রূপসা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৭ হাজার ৭৩৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীক পেয়েছেন ২৭ হাজার ৪৪২ ভোট। দিঘলিয়া উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ২২ হাজার ৯৩৫ ভোট, এই উপজেলায় কেটলি প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৭৩৩ ভোট। তেরখাদা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ২৪ হাজার ৯৭৮ ভোট এবং কেটলি প্রতীক পেয়েছেন ১৮ হাজার ৪৬৪ ভোট।

উল্লেখ থাকে যে, খুলনার ৬টি আসনের মধ্যে সবকয়টিতে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com