1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

দিনাজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ

আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জে ৩১ জানুয়ারী বুধবার বিকেলে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ৪৫তম বিজ্ঞান মেলার পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য
রাখেন, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এর প্রতিনিধি উপজেলা
আ’লীগ নেতা মোঃ সায়েম সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, একাডেমিক সুপারভাইজার মোঃ শফিউল
আলম, মোগরপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, দাউদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন,
ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ নোমান। আলোচনা শেষে ৮ম বিজ্ঞান
অলিম্পিয়াড ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও মেলার বিজয়ী শিক্ষা
প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। কলেজ পর্যায়ে প্রথম হয়েছে মোগরপাড়া
ডিগ্রী কলেজ, দ্বিতীয় নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, তৃতীয় নবাবগঞ্জ ডিগ্রী
কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে খালিপপুর কাজীপাড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়
নবাবগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় দাউদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার
(৩০ জানুয়ারি) সকালে শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয়
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com