1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

দুই হাসপাতালে সিলগালা ও জরিমানা

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দু’টি হাসপাতাল সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক  অভিযান শেষে সোমবার (২২ জানুয়ারি)  সন্ধ্যায়  এই তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। এছাড়াও রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা ও ৩০ হাজার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক ডা. ফয়সাল রানা, ডা. মাকসুদুল হাসান, স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, ও ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) কামাল’র নের্তৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com