1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোংলায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচন থেকে সড়ে দাড়াঁলেন মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ড. রফিকুল ইসলাম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা কুড়িগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ঈশ্বরদীতে দাঁড়িপাল্লার স্মরণকালের বিশাল শোডাউন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা দুরভিসন্ধিমূলক, এই নির্দেশনা প্রত্যাহার করতেই হবে- পীর সাহেব চরমোনাই সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানালো কে? অন্তর্বর্তী সরকারের ‘গৌরবগাঁথা’ ফাঁস করলেন রোবায়েত ফেরদৌস মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া

দুর্গাপুরে উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল এর সমাপনি অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে ৫ দিনব্যাপি উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল এর সমাপনি অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী বুধবার সকালে বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ হতে ৩০ জানুয়ারী৫দিন ব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার। সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার নজরুল ইসলাম, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com