দেশের চলমান পরিস্থিতি এবং দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে গতকাল রবিবার ২৭ অক্টোবর রাতে রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত হয় বিএনপি ৩৯;র সাংগঠনিক সভা। বিএনপি নেতা মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর বাজারে অনুষ্ঠিত এ সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ।প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন রাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মিঠাপুকুর উপজেলা
বিএনপি ৩৯;র সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল হক শামীম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিটুল লর্ড, অধ্যাপক মোর্শেদ হাসান সোহেল, আনোয়ারুল ইসলাম নয়ন, খন্দকার জুয়েল, হযরত আলী, সুমন সরকার, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফৌজিয়া আক্তার কনা ও রাজিয়া সুলতানা
প্রমুখ। এছাড়াও সভায় মিঠাপুকুর উপজেলাসহ ১৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গদল সমুহের হাজারো নেতা-কর্মী-সমর্থক এবং এলাকাবাসী
অংশ নেন। সভায় নেতৃবৃন্দ ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের দীর্ঘদিনের কুশাসন-শোষন ও নির্যাতনে ভেঙ্গে পড়া জাতির মেরুদন্ড এবং অর্থনীতিকে সচল করে দেশের উন্নয়নে কাজ করার লক্ষ্যে নির্বাচিত সরকার গঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সকল নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহব্বান জানান