পরবাসে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে চিরতরে পঙ্গুত্বের মুখোমুখি দাঁড়িয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক তরুণ রায়হান সিকদার।গত দু মাস আগে সৌদি আরবে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান পা গুঁড়ো হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে এবং অর্থাভাবে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। নাজিরপুর সদরের হারুন সিকদারের ছেলে রায়হান সিকদার (৩৫)জীবন রক্ষার্থে ও তার একটি পা বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও স্থানীয়রা।
পরিবারের মুখে হাসি ফোটাতে এবং দীর্ঘদিনের ঋণ শোধ করার বুকভরা স্বপ্ন নিয়ে ধার-দেনা করে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন রায়হান। কিন্তু প্রবাসের মাটিতে ঘটে যাওয়া এক আকস্মিক সড়ক দুর্ঘটনা তার সমস্ত স্বপ্নকে নিমিষেই গুঁড়ো করে দেয়। বাইক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে হাড় ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।দুর্ঘটনার পর জমানো সব অর্থ এবং পরিবারের শেষ সম্বলটুকু খরচ করে রায়হানকে দেশে ফিরিয়ে আনা হয়। ঢাকায় প্রাথমিক চিকিৎসা করানো হলেও অর্থাভাবে পরবর্তী জটিল ও ব্যয়বহুল অপারেশন করানো সম্ভব হয়নি। বর্তমানে তার পায়ে লোহার খাঁচা লাগানো রয়েছে এবং ক্রাচে ভর দিয়ে কোনোমতে দাঁড়িয়ে থাকতে হয় তাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, রায়হানের পা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে আরেকটি অস্ত্রোপচার অত্যন্ত প্রয়োজন। এই চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার প্রয়োজন, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
আপনার একটু সহযোগিতাই বাঁচাতে পারে একটি জীবন
রায়হান আজ চরম বিপদের মুহূর্তে সে এবং তার পরিবার সকলের দ্বারে দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ১০০, ২০০ বা ৫০০ টাকা সামর্থ্য অনুযায়ী আপনাদের যার যতটুকু সম্ভব এই অসহায় তরুণের চিকিৎসায় সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। আপনাদের ছোট্ট একটি সহযোগিতা রায়হানের জীবন থেকে পঙ্গুত্বের অভিশাপ মুছে দিতে পারে।যোগাযোগের মাধ্যম ও আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ / নগদ (পার্সোনাল): 01974514297
দেড় লাখ টাকার অভাবে রায়হানের এক পা বাঁচানো দায়
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
November 7, 2026
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
November 7, 2026
বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
November 7, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
November 7, 2026
সিরাজগঞ্জের কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
November 7, 2026
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর

বরিশাল বিভাগের ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন রতনদী তালতলীর শংকর হাওলাদার।
November 7, 2026
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) জনাব

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির নেতা মঞ্জিল এর স্মরণ সভা অনুষ্ঠিত
November 7, 2026
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ কেন্দ্রীয়

জামালপুরের ইসলামপুরে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক -কে সংবর্ধনা
November 7, 2026
জামালপুর জেলার ইসলামপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক