1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

দোহারে ইলিশ মাছ ধরায় ৩ জন জেলেকে কারাদণ্ড

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৩ জন জেলেকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার মৈনট ঘাট সংলগ্ন এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ইং উপলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার মৈনট ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৩ জন জেলেকে আটক করা হয় এবং চরহোসেনপুর এলাকায় যমুনা আইস ফ্যাক্টরি এবং শফিকুল আইস ফ্যাক্টরি নামে ২ টি লাইসেন্সবিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অপরাধে দণ্ডবিধি- ১৮৬০, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন- ২০২০ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন জেলেকে কারাদ- প্রদান করা হয়েছে এবং ২টি বরফকলে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল ও নৌকা বাজেয়াপ্ত করা হয়। দোহার থানা পুলিশ, নৌ-পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করার পাশাপাশি আগামী ০২ নভেম্বর পর্যন্ত বরফকলগুলো বন্ধ রাখার জন্য বরফকল মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ২ নভেম্বর পর্যন্ত দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com