1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

দোহারে ঢাকা জেলা প্রশাসকের মত-বিনিময় সভা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

দোহার উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক মতবিনিময় সভা করেছেন।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুৃষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। এসময় জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা তাদের নানা প্রতিবন্ধকতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। যা সমাধানে সবাইকে একযোগে কাজ করার কথাও জানান জেলা প্রশাসক।

আরো উপস্থিত ছিলেন দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ-সহ আরো অনেকে।

সভা শেষে বিলাসপুরে ভাঙ্গন-কবলিত ক্ষতিগ্রস্থ্য ৫’শত জন মানুষের মাঝে ১০ কেজি করে চাল সহায়তা দেন এবং মাহমুদপুরে আশ্রায়ন প্রকল্পের মানুষের মাঝে চাল বিতরণ ও মৈনট-ঘাটের ভাঙ্গন-কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com