1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতদিয়ায় গরু চোরচক্রের ফাঁদ ফাঁস রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, ডোবায় পড়ল দুই বাহন হবিগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৮ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি নিয়ে লড়বেন শেখ খায়রুল কবির জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আনিস আলমগীরের শর্তহীন মুক্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আল্টিমেটাম নতুনধারা বাংলাদেশ কলম ও তুলির ছোঁয়ায় বিজয়ের সুচনা, কয়রায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

দোহারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ঢাকার দোহারের নারিশা এলাকায় পুকুরে ডুবে রাফিয়া ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফিয়া পিরোজপুর শহরের রফিকুল ইসলাম এর মেয়ে।

রাফিয়ার নানা বাড়ি দোহারের নারিশা ইউনিয়নের নারিশা খালপাড় এলাকায়। ঢাকার মোহাম্মদপুর সে বাবা মা’র সাথে থাকতো। কিছুদিন আগে নারিশায় নানী বাড়িতে বেড়াতে এসেছিলো রাফিয়া।

স্থানীয়রা জানান, ছোট্ট রাফিয়া দুপুরে খেলতে খেলতে নারিশা খালপাড়ের খান বাড়ির পুকুর ধারে চলে আসে। খেলার সময় পুকুরের পানিতে পরে ডুবে যায়। এসময় তার সাথে থাাকা অন্য এক শিশু দৌড়ে এসে বাড়ীতে এসে তার ডুবে যাওয়ার কথা জানায়৷ পরে, বাড়ী থেকে লোকজন এসে পুকুরের পানিতে নেমে তল্লাশি চালায়।

এসময় তারা রাফিয়াকে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে। দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে, এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com