কুষ্টিয়ার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ জন কৃষকের আট বিঘা জমির পানের বরজ ও ১৬ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষ চাষিরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর গমের জমিতে ও পানের বরজে গিয়ে কান্নাই ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্তরা।
তারা এই পানের বরজ ও গমের ফসল কে ঘিরে দিন বদলের স্বপ্ন বুনিয়ে ছিলেন। সব হারিয়ে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার (১এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের এক মেম্বার ওয়ার্ডের গোপালপুর ও বাগুয়ান গ্রামের মাঝামাঝি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টার ব্যবধানে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।
ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত চাষী ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালপুর গ্রামের বাসিন্দা বাচ্চু আলী মাঠে তার জমির গমের পরিত্যক্ত গাছ( নাড়া)পোড়াতে গিয়ে আশেপাশের গম ও পানের বরজে আগুন লাগে। এভাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে নয় জন কৃষকের 8 বিঘা জমির পানের বরজ ১১জন কৃষকের ১৬ বিঘা জমির ঘুম পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন মর্মর অবস্থায় রয়েছে।