1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ-১ আসনের কেন্দ্রে ভোট কেলেঙ্কারি? ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি দেখানোর অভিযোগ

মোঃ এমদাদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে
নওগাঁ-১ নির্বাচনী এলাকার ৪৫ নম্বর কেন্দ্র, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ফলাফল বিবরণী (ফরম-১৬) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ভোটের সংখ্যায় অসঙ্গতি দেখা গেছে।
ভাইরাল হওয়া ফলাফল শিট অনুযায়ী, ওই কেন্দ্রে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ২,৫৭৮ জন। অথচ প্রার্থীদের প্রাপ্ত ভোটের যোগফল দাঁড়িয়েছে ৩,৪১৪। অর্থাৎ মোট ভোটারের চেয়ে ৮৩৬টি ভোট বেশি দেখানো হয়েছে।
বিবরণীতে উল্লেখ রয়েছে—
‘দাঁড়িপাল্লা’ প্রতীকে মোছা. মাহবুবা আলম পেয়েছেন ১,২২৩ ভোট এবং ‘ধানের শীষ’ প্রতীকে মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১,৯৭১ ভোট। এই দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের যোগফলই দাঁড়ায় ৩,১৯৪, যা কেন্দ্রের মোট ভোটারের চেয়ে ৬১৬ বেশি।
এ ছাড়া ‘লাঙ্গল’ প্রতীকে ১১, ‘হাতপাখা’ প্রতীকে ৪৬ এবং ‘মোটরসাইকেল’ প্রতীকে ১৬৩ ভোট দেখানো হয়েছে। সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা ৩,৪১৪। তবে ফলাফল শিটের নিচে মোট ভোট উল্লেখ করা হয়েছে ৩,৩৪৮, যা হিসাবের সঙ্গে মিলছে না।
ছড়িয়ে পড়া ওই ফলাফল বিবরণীতে প্রিসাইডিং কর্মকর্তার সিল ও স্বাক্ষর রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com