আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ-সামাজিকসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামী । বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৪ ডিসেম্বর বুধবার নব-নিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ আশ্বাস দেন তারা।প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা সহকারী সেক্রেটারি নাজমুল হক ও অধ্যাপক কামারুজ্জামান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, সালাউদ্দিন আহমদ, হড়গ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ রাজশাহীর রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি,অন্যায়,দুর্নীতি রোধ ,নগরীর আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশেষ করে সার্বিক উন্নয়ন ও রাজশাহীর পুনর্গঠনে সকল কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।