1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে চোলাই মদ-সহ তিন মাদক ব্যবসায়ী আটক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশীয় চোলাই মদসহ মো. মহসিন(৫৫), মো. ইদ্রিস আলী(৬০) ও শেখ এবাদুল ইসলাম(৪৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে এএসআই(নি.) শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. মহসিন, মো. ইদ্রিস আলী ও শেখ এবাদুল ইসলামকে আটক করে পুলিশ।

পরে তাদের হেফাজত হতে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদক বিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com