1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নৌকা বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ওয়াসিম(১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। রোববার সকাল ১০টায় উপজেলার পাতিলঝাপ ইট-ভাটা সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওয়াসিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চর লক্ষিপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। ট্রলার ডুবির ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান।

দোহার উপজেলা ফায়ার ষ্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ওয়াসিম ট্রলারে সিঙ্গাইর থেকে অন্যদের সাথে শনিবার পাতিলঝাপ নৌকা বাইচ দেখতে আসে। এক সময় ট্রলারটি নদীতে অতি স্রোতের মুখে ডুবে যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রোববার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ শুরু করে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে পাতিলঝাপ বাজার থেকে কিছু দূরে ইটভাটা সংলগ্ন নদী থেকে থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করা হয়। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয়দের তথ্যমতে- ট্রলারে থাকা আরো একজন নিখোঁজ রয়েছে বলে জানতে পারি। আমরা তাকেও উদ্ধারের চেষ্টা করছি। দোহার কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। মৃতের স্বজনদের ভাষ্যমতে- সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের ভাগিনা নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারেরও চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com