1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৬২ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ থানার ২ নং বিট পুলিশের আয়োজনে জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল মো: আশরাফুল আলম।

ওপেন হাউজ ডে উপলক্ষে দোহার সার্কেল এএসপি উপস্থিত জনগণের নিকট আইন শৃঙ্খলা ও পুলিশের সেবা নিয়ে সমস্যা, অভিযোগ ও পরামর্শ জানতে চান। এতে উপস্থিত সকলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সেবা তাদের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করেন। পরে দোহার সার্কেল এএসপি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় তিনি সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

আশরাফুল আলম বলেন, সামাজিকভাবে সবাই এগিয়ে এলে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভ টিজিং, সাইবার বুলিং, গুজবসহ অনেক সমস্যা নির্মূল করা সম্ভব। এছাড়া পুলিশকে অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান। একইসাথে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন। জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা নিশ্চিত পুলিশের এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।

নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সিরাজুল ইসলাম শেখ এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে তে জয়কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল স্তরের স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com