1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের ভাই শাহরিয়ার পর্নোগ্রাফি আইনে গ্রেফতার কয়রায় লবণের আগ্রাসন রুখতে বসতি ও কৃষিজমি বাঁচাতে নীতি সংলাপ বাগাতিপাড়ায় দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধানের পালা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা শেরপুর নকলায় কম্বল ও হুইলচেয়ার বিতরণ কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্মপাশায় বোরো ফসলরক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাঠালিয়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীতে ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা ও ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)দুপুরে,পরিবেশ অধিদপ্তরের অভিযানে ছাড়পত্র না থাকায় নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকান নগর গ্রামে অবস্থিত মেসার্স একেএম ব্রিকস নামে একটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা এবং নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার দুটি ডাইং কারখানায় তরল বর্জ্য দ্বারা নদী দূষণ ও পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে বিদ্যুৎ ও গ্যাস লাইন বিছিন্ন করেছে,পরিবেশ অধিদপ্তর মনিটরিং এণ্ড এনফোর্সমেন্ট উইং।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপ-পরিচালক,মোঃনাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।এ সময় তিনি বলেন,পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এণ্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকান নগর এলাকায় অবস্থিত মেসার্স একেএম ব্রিকস নামে অবৈধ একটি ইটভাটাকে ভ্যাকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটা মালিক আকরাম হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।অপর দিকে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অবস্থিত সুরমা ড্রাইং এবং শিল্পী ড্রাইং নামক দু,টি কারখানা হতে অপরিশোধিত তরল বর্জ্য দ্বারা নদী দূষণ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করা হচ্ছিল।এ কারণে কারখানা দু’টির বিদ্যুৎ ও গ্যাস লাইন বিছিন্ন করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং।এসময় নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা,সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়,সহকারী পরিচালক মুনসুর মোল্লা,পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ র‍্যাব,পুলিশ,ফায়ার সার্ভিসসহ অন্যান্যা আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com