1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

নলছিটিতে চাঞ্চল্যকর ফুয়াদ কাজী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোঃ মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর  স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি  ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার(৪০)কে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

২৯ মার্চ২০২৪( শুক্রবার) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টীম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয় । এর আগে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে একই মামলায় ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার কে গ্রেফতার করেন।
গত ০৭ জানুয়ারী দিবাগত রাতে নলছিটি  উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে  এলোপাতাড়ি ভাবে  কুপিয়ে তাকে হত্যা করা হয়। অভিযোগ উঠছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জেসমিন আক্তারের সাথে স্বেচ্ছা সেবক লীগ নেতা ফুয়াদ কাজীর দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব, কলহ চলে আসছিল।তাকে হত্যার উদ্দেশ্যে কিলারদের ভাড়া করে এনে ঘটনা স্থলে  রাখা হয়েছিল।আওয়ামী লীগের দলীয় কর্মসূচি শেষ করে রাতে বাড়িতে যাওয়ার সময় ফুয়াদকে হত্যা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান  ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কে তার নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। নলছিটিতে একের পর এক খুনের ঘটনায পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছেন বলে নলছিটির বিজ্ঞ মহল মনে করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com