পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা কৃষি হল রুম অডিটোরিয়ামে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাঃ গোলাম রব্বানী-এর সাথে স্থানীয় দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজিয়া শাহনাজ তমা-র সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা সেবা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জনাব নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে. এম. সাঈদ এবং দৈনিক ইনকিলাব ও প্রাইম টিভির প্রতিনিধি মুহাম্মাদ জাহিদুল হক বক্তব্য রাখেন; জাহিদুল হক প্রশাসনিক জনবল সংকটের বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসক তা নিরসন ও সেবা সহজীকরণের আশ্বাস দেন। এন টিভি অনলাইন ও যায়যায়দিন প্রতিনিধি মোঃ মশিউর রহমান উপজেলার প্রাথমিক শিক্ষদের স্কুল পাঠদান বাদ দিয়ে শিক্ষক সমিতির নামে রাজনীতির বিষয় তুলে এই বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন। এছাড়া সভা চলাকালে অসহায় মেধাবী মাধ্যমিক স্কুলের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও অসহায় পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় এবং সভা শেষে উপজেলা চত্বরে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
নাজিরপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
November 7, 2026
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
November 7, 2026
বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
November 7, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
November 7, 2026
সিরাজগঞ্জের কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
November 7, 2026
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর

বরিশাল বিভাগের ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন রতনদী তালতলীর শংকর হাওলাদার।
November 7, 2026
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) জনাব

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির নেতা মঞ্জিল এর স্মরণ সভা অনুষ্ঠিত
November 7, 2026
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ কেন্দ্রীয়

জামালপুরের ইসলামপুরে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক -কে সংবর্ধনা
November 7, 2026
জামালপুর জেলার ইসলামপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক