1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

নাটোরে কুরিয়ার সার্ভিস থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে
নাটোর শহরের কানাইখালী এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ডেলিভারী নেওয়ার সময় ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় শাখার একটি দল। রবিবার বেলা ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক পাবনা জেলা সদরের দোগাছি ইউনিয়নের দিয়াররাজাপু গ্রামের আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে সুমন প্রামাণিক-২০।
মাদক দ্রব্য নয়িন্ত্রন অধিপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ পরিচালক জিললুর রহমান জানান, তারা গোপন সুত্রে জানতে পারেন কুড়িগ্রাম থেকে জননী কুরিয়ারে ৫ কেজি গাঁজা পাঠানো হয়েছে যা নাটোর শাখা থেকে ডেরিভারী নেয়া হবে।
সেই তথ্য মোতাবেক গোয়েন্দা শাখার একটি দল সকাল থেকে নাটোর শহরের কানাইখালী জননী কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে বেলা ৩টার দিকে গাঁজার প্যাকেটটি ডেলিভারী নেওয়ার সময় হাতে নাতে সুমনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃত সুমন গণমাধ্যমকে জানান, তিাঁকে বলা হযেছিল তোমার নামে নাটোর জননী কুরয়াওে একটি প্যাকেট আসবে ।
প্যাকেটটি তুমি ডেলিভারী নিবে এজন্য তোমাকে ২ হাজার টাকা দেওয়া হবে। তবে কে তাকে পাঠিয়েছি তা জানাতে পারেননি তিনি।
উপ পরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় নাটোর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com