1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতদিয়ায় গরু চোরচক্রের ফাঁদ ফাঁস রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, ডোবায় পড়ল দুই বাহন হবিগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৮ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি নিয়ে লড়বেন শেখ খায়রুল কবির জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আনিস আলমগীরের শর্তহীন মুক্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আল্টিমেটাম নতুনধারা বাংলাদেশ কলম ও তুলির ছোঁয়ায় বিজয়ের সুচনা, কয়রায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

নাটোর ০৪ আসনের নৌকার প্রার্থীকে শোকজ

 নজরুল ইসলাম 
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০৪ আসন (বড়াইগ্রাম-গুরুদাসপুর) এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মঙ্গলবার(২৬শে ডিসেম্বর) নাটোর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং সহকারী জজ (পাবনা) এর বিচারক আরিফুল ইসলাম এ শোকজ নোটিশ ইস্যু করেন।

নোটিশে সশরীরে আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

শোকজ নোটিশে বলা হয়, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর- ৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গত ২৫ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত একটি নিউজ উক্ত কমিটির নজরে এসেছে। যেখানে নির্বাচনী প্রচারনার একটি সভার বক্তব্যে আপনি বলেন, “কোনো মেম্বর-চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখবেন। কারন মেম্বর-চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাহিরে যাওয়ার সুযোগ নেই।” উক্ত বক্তব্য বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে প্রচারিত হয়।

উক্ত কার্যের মাধ্যমে এই পর্যায়ে আপনি সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা অধিক্ষেত্রের মধ্যে গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩,৭৭,৮৪ (ক) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা- ২০০৮ এর ১১ধারার বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় উক্ত আইন ভঙ্গের কারণে কেনো আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী (২৭ ডিসেম্বর) বুধবার বেলা ১১ টায় স্ব-শরীরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com