1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাফ নদী থেকে মাছ শিকার করে ফেরার পথে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

মোঃ আরিফ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নফ নদী থেকে মাছ শিকার করে ফেরার পথে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
 এই ঘটনা ঘটেছে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায়।
আটককৃত জেলেরা হলেন, শাহ পরীর দ্বীপের মোঃ আলী আহমদ দুই ছেলে মোঃ ইলিয়াস(৪১) আক্কল আলী(২০), মোঃ ইলিয়াসের ছেলে মোঃ নুর হোসেন(১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন(২২) ও মোঃ নুর হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৫)।
এদের সকলের বাড়ি টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীরদ্বীপ জালিয়া পাড়া গ্রামে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন,তিনি আরো বলেন,এই খবর টি আমি পেয়েছি গতকাল সকাল ৯ টার সময়।
টেকনাফ নির্বাহী কর্মকর্তা শেখ হাসান উদ্দিন জানান,পাঁচ জেলে একটি ইঞ্জিল চালিত নৌকাসহ ফেরার পথে অস্ত্রে মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। সাথে সাথে কোস্ট গার্ড’কে অবগত করেছি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আরকান আর্মির তৎপরতা বেড়ে গেছে। তারা প্রায়শই সীমান্তবর্তী এলাকায় গুলিবর্ষণ ও অপহরণের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এর ফলে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com