1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ মঙ্গলবার এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ*ভি*যা*নে ‌দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ ৪ আসনে একতারা প্রতিকের পার্থীর উপর দুর্বৃত্তদের হামলা

মোঃ সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে
সেলিম আহমেদ নারায়ণগঞ্জ ৪ আসনের প্রভাবশালী শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে  লিবারেল ইসলামীক জোটের প্রার্থী সেলিম আহমেদ ও  তার সমর্থকরা  নির্বাচনী  প্রচার প্রচারণা চলাকালীন অবস্থায় হামলার শিকার হন।
২২ (ডিসেম্বর) শুক্রবার  বিকেলে রামারবাগ এলাকা থেকে নির্বাচনি প্রচারনা জন্য একতারা প্রতিক  সেলিম আহাম্মেদ গণসংযোগ  এর বের হলে এক দল লোক এসে তাদের বাধা দেয় তাদের মধ্যে অন্যতম ইমরান হোসেন ও তার বাবা আফজাল হোসেন সহ স্থানীয়  একাধিক লোক সহ সেলিম আহাম্মেদ ও তার সমর্থকদের  উপর  হামলা চালায়।  এ হামলার ঘটনায়   সহ ৫ থেকে ৬ জন কে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়।
এ হামলার ঘটনার খবর জানতে পেরে সাথে সাথেই ফতুল্লা থানা ওসি ঘটনা স্থলে যান।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি নুরে আজম দেশ বুলেটিনকে  কে জানান, হামলার ঘটনার সাথে সাথে আমরা সেখানে গিয়েছি। আমরা তদন্ত করছি। প্রার্থীর পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পেলেই আমরা পরবর্তী আইন- আনুক   ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে লিবারেল ইসলামীক জোটের মহাসচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনে একতারা প্রতিকের  প্রার্থী সেলিম আহমেদ বলেন, আমি আমার দলীয় সমর্থকদের নিয়ে শান্তিপূর্ণভাবে এলাকার বিভিন্ন স্থানে গিয়ে ভোট প্রার্থনা করছিলাম। হঠাৎ করে পিছন থেকে ইমরান নামে এক সন্ত্রাসী আমাকে গতিরোধ করে এবং আমাকে বলতে থাকে এই এলাকায় কোন একতারা চলবে না এখান থেকে সরে যা তারপর আমি  সেখান থেকে স্থান ত্যাগ না করায় আমাকে ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়।এতে করে আমার ৫ থেকে ৬ জন কর্মী আহত হন। তাৎক্ষণিক তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আমার সাথে কারো কোন শত্রুতা নেই আমি নির্বাচনে আশায় তারা আমার উপর হামলা চালিয়েছে। এমনকি আমার সাথে মানিব্যাগে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় টাকা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাচ্ছি।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গেল ১৮ ডিসেম্বর হতে নানা কৌশলে নিজ নিজ আসনভিত্তিক এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা করছেন নারায়ণগঞ্জের ৫ টি আসনের প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। তার পরে  ৭ জানুয়ারী হবে  ভোট গ্রহণ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com