1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

“নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে হবে”

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও জেলা প্রশাসনে উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে বেলু উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি এ.কে আজাদ।
মেলায় ৩৫টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্যনিয়ে হাজির হয়েছেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ.কে আজাদ এমপি বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।তিনি আরো বলেন, ফরিদপুর বিসিক শিল্পনগরিকে সক্রিয় করতে হবে, প্রয়োজনে ওই সকল উদ্যোক্তাদের সহযোগিতা করে দাড় করাতে ভূমিকা রাখতে হবে। তবেই এ জাতীয় উদ্যোগ সফল হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক অঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বিসিক কর্মকর্তা মানছুরুল করিম প্রমুখ ।
মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিস, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে বলেও উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com