1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

নিয়ামতপুরে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রনজিত কুমার
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে রবিবার ২২ জুন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) এবং নিয়ামতপুর সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় আর্থিক সহযোগিতা করেন সুইজারল্যান্ড সরকার, এবং কারিগরি সহযোগীতা করেন ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হক।কর্মশালাটি সঞ্চালনা করেন ইএসডিওর কো-অর্ডিনেটর,ক্যাপাসিটি বিল্ডিং জনাবপ্রনব কুমার ।কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধিগণ এবং ইএসডিও’র কর্মীবৃন্দসহ অনেকেই।সভায় ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা তাদের নিজ নিজ ওয়ার্ডে অংশগ্রহণমূলকভাবে কীভাবে জলবায়ু বিপন্নতা বিশ্লেষণ ও যাচাই করেছেন তা উপস্থাপন করেন। সেইসঙ্গে ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য কর্মপরিকল্পনাও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকল অংশীজনের মতামতের ভিত্তিতে ওয়ার্ডভিত্তিক তথ্যসমূহ যাচাই-বাছাই (ভ্যালিডেশন) করে চূড়ান্ত করা হয়। এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ,বাজেটে অন্তভূক্তিকরণ,পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়নে একটি এ তথ্যসমূহ গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে অংশগ্রহনকারীগন জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com