1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

নৌকা পেলেন অসীম কুমারশেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা ৩
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৯ নেত্রকোনা-৩ আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকা প্রতীক পেলেন অসীম কুমার উকিল।

তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক নব্বইর গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার সততা কর্তব্যনিষ্ঠা ও সাংগঠনিক কাজের দক্ষতার মূল্যায়ন করে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে অসীম কুমার উকিলের হাতে নৌকার মনোনয়নপত্র তুলে দেন।

দ্বিতীয় বারের মতো নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিলকে নৌকা প্রতীকে সংসদ সদস্যে প্রার্থী হিসাবে মনোনীত করে তার হাতে নৌকা প্রতীকের মনোনয়পত্র তুলে দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রোববার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা সদরে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল বের করে।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: আসাদুল হক ভ‚ঞার অসুস্থ থাকায় মিছিলে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃকামরুল হাসান ভূঞা ও তাজুল ইসলাম তাজু প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী জাহানারা রুজি, কেন্দুয়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অপর দিকে কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, যুব মহিলালীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুষ্ঠু নিরপেক্ষ ও আনন্দমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃকামরুল হাসান ভূঞা। তারা আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে নৌকার বিজয়ী নিশ্চত করতে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন আনন্দমূখর পরিবেশে পরিচালনার আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com