1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

নৌদস্যুদের তান্ডব : ৩টি জুয়েলারি ও ২০ লাখ টাকার মালামাল লুট

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরভদ্রাসনের হাজীগঞ্জ বাজারে দুর্ধর্ষ কায়দায় তিনটি স্বর্ণকারের দোকান, একটি তিনতলা বিল্ডিংয়ের বাসায় ডাকাতি হয়েছে। প্রায় ত্রিশ চল্লিশজনেরও একটি ডাকাতদল একটি ট্রলারযোগে পদ্মা নদী পথে এসে নৈশ প্রহরীদের বেধে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। প্রায় এক ঘন্টাব্যাপী ডাকাতদল বাজার এলাকায় এ তান্ডব চালায়। অদুরেই পুলিশ থাকলেও ডাকাতিকালে তারা বিষয়টি টের পাননি বলে জানা গেছে।
ডাকাতির শিকার জুয়েলারি দোকানগুলো হলো, প্রফুল্ল কর্মকারের পুষ্পিতা জুয়েলার্স, শ্রীকান্ত কর্মকারের আশা জুয়েলার্স ও গোপিনাথ কর্মকারের নিউ সুজলা জুয়েলার্স এবং জুবায়ের মোল্লার বাসভবন। জুবায়ের মােল্যা সাংবাদিকদের জানান, রাত দুইটার দিকে তিনি দোকানের সাটার খােলার শব্দ শুনতে পেয়ে নিচে নেমে আসেন। কারা সেখানে ধমক দিয়ে জানতে চাইলে ডাকাতেরা তেড়ে এসে তার বিল্ডিংয়ের কেঁচিগেট ভেঙ্গে ভিতরে ঢুকে। তারপর দশ থেকে বারজন তিনতলার দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকে তাকে মারপিট করে চার ভরি স্বর্ণালংকার ও ৪ ভরি রৌপ্যালংকার ছাড়াও নগদ দুই লাখ টাকা লুট করে তার ঘর থেকে।
স্বর্ণ ব্যবসায়ী প্রফুল্ল কর্মকার, শ্রীকান্ত কর্মকার ও গােপীনাথ কর্মকার , তারা কেউ দােকানে ছিলেন না ঘটনার সময়। খবর পেয়ে রাতে বাজারে এসে দেখেন তাদের দােকানের সাটারের তালা কেটে সিন্দুক ভেঙ্গে সবমিলিয়ে সাড়ে দশ ভরি স্বর্ণালংকার, চারশো কুড়ি ভরি রৌপ্যালংকার ও এক লাখ পচিশ হাজার টাকা লুট করেছে তারা।
চর হাজিগঞ্জ হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম ব্যাপারী জানান,  ৩০ থেকে ৪০ জন ছিলো ওই ডাকাতদলে। রাত একটার দিকে চারজন নৈশ প্রহরীর হাত পা বেধে বণিক সমিতির অফিসের তালা কেটে সেখানে আটকে রাখে। তারপর ডাকাতি শুরু করে।স্থানীয়রা জানান, পাশের উপজেলা সদরপুরের আটরশীতে উরস উপলক্ষে নৌপথ ও সড়কপথে গভীর রাতে কিছু লোকের চলাচল ছিলো। ডাকাতেরা রাস্তায় যাকে পেয়েছে তাকেই বেধে রেখেছে। খবর পেয়ে লোকজন তাদের উদ্ধার করে। ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল ওহাব জানান, কয়েকটি দােকানের তালা ভাঙ্গার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মালামাল নিয়ে গেছে বলে তারা অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com