1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

পটুয়াখালীতে অটোবাইক ও অটো রিক্সায় স্টিকার লাগিয়ে বিট এর নামে চাঁদাবাজি

মোঃশফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলার বড় চৌরাস্তা থেকে পাগলার মোড় পযর্ন্ত অটোবাইক ও অটো রিক্সায় স্টিকার লাগিয়ে বিট আদায় এর নামে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে একটি দুষ্টচক্র মহল।
গত ২৭/০৩/২০২৪ইং তারিখ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জেলা রিকশা চালক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাসেল ও পটুয়াখালী জেলা জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সভাপতি মোঃ ফারুক ফকির।আবেদনে তারা উল্লেখ করেন যে,পটুয়াখালী জেলা অটো শ্রমিক লীগের সভাপতি মোঃ গণি হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন তালুকদার এর নেতৃত্বে পটুয়াখালী শহর ও শহরস্থ বিভিন্ন স্থানে অটোবাইক এবং অটো রিক্সায় স্টিকার লাগিয়ে ড্রাইভারদের কাছ থেকে চাঁদা আদায় করছে আর তাদেরকে চাঁদা না দিলে ড্রাইভারদের মারধর এবং হুমকি দেয়। ড্রাইভারগণ এরকম অসহিষ্ণুতা নৈরাজ্য ও ভোগান্তির স্বীকার হয়ে আমাদের কাছে এসে অভিযোগ করেন এবং আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জেলা পুলিশ সুপার বরাবর ড্রাইভারদের অভিযোগ লিখিত আকারে দাখিল করেছি।
অটোবাইক ও অটোরিকশা চালকগণ বলেন যে, “আমরা সাধারণ খেটে খাওয়া শ্রমিক মানুষ গাড়ি চালিয়ে আমরা রোজগার করি ওরা আমাদের পেটে লাথি দিতে চায়। আমরা গণি এবং শাহীনের অত্যাচারে অতিষ্ঠ।”
তারা আরও বলেন,
“এই চাঁদাবাজি বন্ধ করা হোক। এবং প্রশাসন যাতে এর সুষ্ঠ তদন্ত করে এবং এদের বিচারের দাবি জানাই।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com