1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

পটুয়াখালীতে সমাজসেবার উপ-পরিচালকের প্রতীকী দায়িত্বে স্কুল শিক্ষার্থী আয়েশা

মোঃ মামুন হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
সমাজসেবা অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক শিলা রানী দাসের স্থলে এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের সদস্য আয়েশা আক্তার।রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পৃথিবীব্যাপী গার্লস টেকওভার প্রোগ্রামের আওতায় উপপরিচালকের পদে এই প্রতীকী দায়িত্ব পালন করে আয়েশা। জাতীয় যুব সংগঠন ইয়েস বাংলাদেশের উদ্যোগে ওয়াই মুভস প্রকল্পের সহায়তায় এই কর্মসূচি পালন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম শাহাজাদা ও ফজলুল হক ছলাকার, শহর সমাজসেবা অফিসার মেহেদী হাসান, ইয়েস বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি হাসিবুর রহমান, এনসিটিএফ এর সহ-সভাপতি চাদনী আক্তার, ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার জহিরুল ইসলাম ও ফারহানা আক্তার জলিসহ অন্যান্যরা।এসময় উপপরিচালক শিলা রানী দাস, প্রতীকী উপপরিচালক ও স্কুল শিক্ষার্থী আয়েশাকে সমাজসেবা অধিদফতরের বর্তমানে ৫৪টি কার্যক্রম, দারিদ্র নিরসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি, শিশু সুরক্ষামূলক, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি, বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রতিবন্ধীতা সহায়ক সামগ্রী উৎপাদন কেন্দ্র, সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন এবং পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে অবহিত করেন।এসময় স্কুল শিক্ষার্থী আয়েশা বলেন, আমি আজকের প্রতীকী দায়িত্ব পালনের মধ্যে নিজের ব্যক্তিগত সাহসিকতা ও আগ্রহের উন্নয়ন, বড় বড় চ্যালেঞ্জিং দায়িত্ব পালন ও সমাজের শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় কাজ করতে অনুপ্রাণিত হয়েছি।সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শিলা রানী দাস বলেন, কন্যা শিশুদের মনোবল বৃদ্ধি ও তাদের আরও অধিকতর অগ্রসর করতে টেকওভার প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের অফিসে এবারের টেকওভার প্রোগ্রাম করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। সেই সাথে স্কুল শিক্ষার্থী আয়েশাকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সুচিকিৎসার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষে এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান।উল্লেখ্য, গার্লস টেকওভার প্রোগ্রামের মাধ্যমে মেয়েদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়। সামাজিক নেতৃত্বে ভূমিকা পালনে এগিয়ে আনতে নারীদের স্বপ্ন দেখানো আর সাহস জোগাতে এই আয়োজন করে থাকে প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে এক দিনের জন্য সমাজের গুরুত্বপূর্ণ কোনো পদের দায়িত্ব হস্তান্তর করা হয় একজন কন্যা শিশুর কাছে।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com