বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার
(২৮ জানুয়ারী) পাঁচবিবি উপজেলায় কুসুম্বা ইউনিয়ন শাখা শালাইপুর কেন্দ্রীয় বাজার মসজিদ থেকে বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জয়পুরহাটে সার্কিট হাউজে আগামী ৩০ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান রোজ বূহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন। সে সমাবেশ সফল করার জন্য পাঁচবিবি উপজেলায় কুসুম্বা ইউনিয়ন শাখা শালাইপুর বাজারে ঘোষিত কর্মসূচির আলোকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী বাস্তবায়ন করেন।
বিক্ষোভ মিছিলটি শালাইপুর কেন্দ্রীয় বাজার মসজিদ থেকে শুরু করে পূর্ব বাজার প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার জেলা মজলিসে শুরা সদস্য ও পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ সুজাউল করিম। তিনি তার বক্তব্যের মধ্যে বলেন, আগামী পার্লামেন্ট কুরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। যে খানে যাই সে খানেয় ইসলামী আন্দোলনের জয়গান। এ নির্বাচনে জনগণ সৎ লোকের শাসন চায়। জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় আমীরে জামায়াত আগামী ৩০ জানুয়ারি জয়পুরহাট সার্কিট হাউজে উপস্থিত হবেন। সেখানে সকলকে এ সমাবেশে উপস্থিত হওয়ার আহবান করেন।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা শাখার মজলিসে শুরার সদস্য ও কুসুম্বা ইউনিয়নের আমীর আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সেক্রেটারি উমর ফারুকসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সর্বস্তরের জনগণবৃন্দু।