1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
 “শিক্ষা সংহতি সাম্য প্রগতি।” — এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের গৌরবোজ্জ্বল সংগ্রামের ৩৭ বছর উপলক্ষে র‍্যালী, সমাবেশ ও ২২তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২০ মে ২০২৬ বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হলে র‍্যালী ও সমাবেশের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর ১ম দিনের অনুষ্ঠান শেষ হবে।
“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জুম্ম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শ্রী বিমল কান্তি চাকমার। সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা (ঝিমিট)। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জুম্ম জনগোষ্ঠীর অধিকার এবং শিক্ষার অধিকার নিশ্চিতকরণসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু তুলে ধরবেন বলে জানা গেছে।
পরদিন ২১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরে অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন ও ২২তম কেন্দ্রীয় কাউন্সিল। এতে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। কাউন্সিলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ইউনিট থেকে আগত প্রতিনিধিরা অংশ নেবেন।
এদিকে, “শিক্ষা সংহতি সাম্য প্রগতি।” — এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের গৌরবোজ্জ্বল সংগ্রামের ৩৭ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের অধিকার আদায় ও ন্যায্য দাবির আন্দোলনে পাহাড়ী ছাত্র পরিষদের ভূমিকা ঐতিহাসিক। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন পার্বত্য অঞ্চলে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং চুক্তি বাস্তবায়নের দাবিতে নতুন গতি সঞ্চার করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com