1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধা-১ আসনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটের দাবি বিএনপি বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত এমপির সংবাদ সম্মেলন নবীগঞ্জ–বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান, রেজা কিবরিয়ার বিজয়ে দৃশ্যমান প্রভাব প্রধাম উপদেষ্টা মুসলিম উম্মাহের বাণী সাংবাদিক সংস্থা কর্তৃক (সাওপ) চূরি মাদারীপুর নেত্তিত্ব নতুন মুখ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক ১,৪৪,৯০০/- টাকা যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক নওগাঁ-১ আসনের কেন্দ্রে ভোট কেলেঙ্কারি? ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি দেখানোর অভিযোগ টাঙ্গাইল-৬ আসনএমপি হিসেবে নয় নিবার্চনি এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে বাসে তল্লাশি,আটক ইয়াবাসহ ৩ মাদক কারবারি

পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -২ আহত ২

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষকসহ  ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।আজ সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার নুর মোহাম্মাদের ছেলে মাসুম বিল্লাহ (৫২) ও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা উমেদপুর এলাকার মালেক শেখের ছেলে মোঃ হাসিব শেখ (২৫)।আহত নুরু ও আরিফকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে পিরোজপুর থেকে একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল। মল্লিকবাড়ি এলাকায় আসলে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলের ৪ জন আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া দুইজনের অবস্থা গুরুতর অবস্থায় রয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সোমবার (১৮ মার্চ) পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com