1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

পিরোজপুরে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে এইচডিটির আয়োজনে সেলাই মেশিন বিতরণ

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে
পিরোজপুরে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হ্যাবিটাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি ) এর সহযোগিতায় ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ১২ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পিরোজপুর শহরের শেরে বাংলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে  এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, এইচডিটির এর পরিচালক মেহেদি হাসান বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট সাংবাদিকবৃন্দ ও আগত অতিথিবৃন্দ।
সেলাই মেশিন পাওয়া (কাজল) এই প্রতিবেদককে বলেন, আমার স্বামী একজন দিনমজুর। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। এই সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com