1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোংলায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচন থেকে সড়ে দাড়াঁলেন মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ড. রফিকুল ইসলাম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা কুড়িগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ঈশ্বরদীতে দাঁড়িপাল্লার স্মরণকালের বিশাল শোডাউন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা দুরভিসন্ধিমূলক, এই নির্দেশনা প্রত্যাহার করতেই হবে- পীর সাহেব চরমোনাই সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানালো কে? অন্তর্বর্তী সরকারের ‘গৌরবগাঁথা’ ফাঁস করলেন রোবায়েত ফেরদৌস মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া

পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ২২টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডিগুলো পর্যালোচনা করে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) টিম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করে।
থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের সংখ্যা হলো— পিরোজপুর সদর থানা থেকে ৭টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়িয়া থানা থেকে ৩টি, নাজিরপুর থানা থেকে ৫টি এবং নেছারাবাদ থানা থেকে ২টি মোবাইল ফোন।
এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে উদ্ধারকৃত টাকার মধ্যে পিরোজপুর সদর থানার মাধ্যমে ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার মাধ্যমে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানান, জনগণের জানমাল রক্ষা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও তিনি জানান।
হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com