1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে।জানা যায়, পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস ছালাম-২, এসআই (নিঃ) সনজবী কান্তি নাথ, এসআই (নিঃ) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন ও এএসআই (নিঃ) ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় ফোর্স ২০ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৯টি জিআর পরোয়ানার পলাতক ৮ জন এবং ১টি সিআর পরোয়ানার ১ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের মামলার ৬ জনসহ সর্বমোট ২৭ জন আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com