1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

প্রথম বারের মতো মন্ত্রী হলেন ফরিদপুর-১ এর আব্দুর রহমান।

মোঃ মামুনুল হক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের একদিন পরেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ফরিদপুর ১ আসন থেকে নির্বাচিত ও প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আব্দুর রহমান। (১১ই জানুয়ারি) বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
আব্দুর রহমানের জন্ম গ্রহণ করেন ১৯৫৪ সালের ১লা জানুয়ারি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে। তিনি স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন এবং কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগের ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ  ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য।
২০০৮ সালের নির্বাচনে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন এবং ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েও দলের পক্ষে কাজ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
আব্দুর রহমান মন্ত্রী হওয়ায় আলফাডাঙ্গা, গোয়ালমারী ও মধুখালীতে তার কর্মী সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। এছাড়াও বোয়ালমারী উপজেলা যুবলীগ ও আলফাডাঙ্গা ছাত্রলীগের নেতৃত্বে দুইটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com